১৪ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

সাংবাদিক আহমেদ জামিলের বাবার মৃত্যু

বিভিন্ন মহলের শোক

 

ডায়াল সিলেট ডেস্ক :: সিলেট জেলা প্রেসক্লাবের সদস্য আহমেদ জামিলের বাবা আব্দুল কাইয়ুম ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)।

 

বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা ৫৮ মিনিটে নগরীর শামীমাবাদ আবাসিক এলাকার নিজ বাসায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৫ বছর। তিনি দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত রোগে ভোগছিলেন। মৃত্যুকালে স্ত্রী, দুই ছেলে ও তিন মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন তিনি।

 

মরহুমের জানাযার নামাজ আজ শুক্রবার সকাল সাড়ে ১০টায় জকিগঞ্জের কামালপুর ইবতেদায়ী মাদরাসা মাঠে অনুষ্ঠিত হবে। পরবর্তীতে নিজ গ্রাম জামুরাইলের পঞ্চায়েতি কবরস্থানে তাঁর দাফন সম্পন্ন হবে।

 

আনোয়ারুজ্জামান চৌধুরীর শোক : সিলেট জেলা প্রেসক্লাবের সদস্য আহমেদ জামিলের পিতার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন সিলেট সিটি করপোরেশনের নবনির্বাচিত মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী। বৃহস্পতিবার রাতে গণমাধ্যমে পাঠানো এক শোকবার্তায় তিনি মরহুমের রুহের মাগফেরাত কামনা করেন। তিনি জামিল ও তার পরিবারের শোকাহত সদস্যদের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।

 

জাগ্রত সিলেট সম্পাদকের শোক : সিলেট জেলা প্রেসক্লাবের সদস্য আহমেদ জামিলের পিতা আব্দুল কাইয়ুমের মৃত্যুতে গভীর শোক প্রকাশ ও সমবেদনা জানিয়েছেন দৈনিক জাগ্রত সিলেট-এর সম্পাদক শেখ মোর্শেদ। তিনি মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।

 

জেলা প্রেসক্লাবের শোক : সাংবাদিক আহমেদ জামিলের পিতার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন সিলেট জেলা প্রেসক্লাবের সভাপতি হাসিনা বেগম চৌধুরী ও সাধারণ সম্পাদক শাহ দিদার আলম চৌধুরী নবেল। বৃহস্পতিবার এক শোকবার্তায় সিলেট জেলা প্রেসক্লাবের সভাপতি ও সাধারণ সম্পাদক বলেন, সাংবাদিক আহমেদ জামিলের বাবা একজন প্রবীণ মুরব্বী ও সালিশী ব্যক্তিত্ব ছিলেন। তাঁর মৃত্যু অত্যন্ত দুঃখজনক ও বেদনাদায়ক। ক্লাবের সভাপতি হাসিনা বেগম চৌধুরী ও সাধারণ সম্পাদক শাহ্ দিদার আলম চৌধুরী নবেল মরহুম আব্দুল কাইয়ুমের রূহের মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেন।