৩১শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

সাংবাদিক মাহমুদুর রহমান দেশে ফিরেছেন

ডায়ালসিলেট ডেস্ক :সাংবাদিক মাহমুদুর রহমান দেশে ফিরেছেন। শুক্রবার সকাল ৯টার দিকে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান তিনি।

দৈনিক আমার দেশ পত্রিকার সম্পাদক ছিলেন মাহমুদুর রহমান। শেখ হাসিনার সরকারের সময় তার বিরুদ্ধে সারা দেশে ১২৪টি মামলা করা হয়। ২০১০ সালের জুনে প্রথমে দফায় আমার দেশ বন্ধ করাসহ সম্পাদক মাহমুদুর রহমানকে আটক করা হয়। এরপর দ্বিতীয় দফায় ২০১৩ সালের ১১ এপ্রিল আমার দেশ বন্ধ করে দেয়া হয় এবং তার বিরুদ্ধে বিভিন্ন মামলা দেয়া হয়।