স্পোর্টস ডেস্ক :দক্ষিণ আফ্রিকার বিপক্ষে আগামী টেস্ট সিরিজের প্রথম ম্যাচে মাঠে নামনে বাংলাদেশ। এই ম্যাচ দিয়ে টেস্ট ক্রিকেটকে বিদায় বলার কথা ছিল সাকিব আল হাসানের। কিন্তু নিরাপত্তা ইস্যুতে সাকিব দেশেই ফিরতে পারেননি। দেশের মাটিতে সাকিবের বিদায় নিতে না পারাকে দুর্ভাগ্যজনক বলছেন জাতীয় দলের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত।
আজ টেস্ট পূর্ববর্তী সংবাদ সম্মেলনে শান্ত বলেন, ‘হ্যাঁ পরিকল্পনা তো ছিলই (সাকিবকে ফেয়ারওয়েল দেওয়ার)। আমার মনে হয় শুধু বাংলাদেশ বলবো না বিশ্বেরই অন্যতম সেরা খেলোয়াড়। এটা খুবই দুর্ভাগ্যজনক, যে কোনো কারণেই হোক হয়নি (সাকিবের শেষ টেস্ট খেলা)। আমাদের প্রত্যেক খেলোয়াড় মনে করেন এটা পেন্ডিং (সাকিবের বিদায় টেস্ট( থেকে গেলো)।