২০শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

সাবেক মেয়র কামরানের ছোট ভাইয়ের ইন্তেকাল

ডায়ালসিলেট::সিলেট সিটি কর্পোরেশনের সাবেক মেয়র, মহানগর আওয়ামী লীগের সাবেক সভাপতি বদর উদ্দিন আহমদ কামরানের ছোট ভাই বখতিয়ার আহমদ কানিছ আর নেই। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। শনিবার দুপুরে সিলেটের একটি বেসরকারিৃ ফুসফুস ও কিডনীজনিত সমস্যায় গুরুতর হয়ে হাসপাতালে ভর্তি হন। তিনদিন কেবিনে থাকার পর তার শারীরিক অবস্থার অবনতি হলে তাকে আইসিইউতে স্থানান্তর করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন বদর উদ্দিন আহমদ কামরানের ছেলে ডা. আরমান আহমদ শিপলু। তিনি বলেন ,মাত্র তিনমাসের মাথায় বাবার পরে আমাদের পরিবারের আরেক অভিভাবক চাচাকে হারালাম। বেশকিছুদিন ধরে হাসপাতালে চিকিৎসাধীন থাকা চাচা শনিবার দুপুরে ইন্তেকাল করেন।