ডায়ালসিলেট :: বাংলাদেশে আজ সকাল উৎসবমুখর পরিবেশের মধ্যদিয়ে শুরু হলো ক্রিয়োদশ জাতীয় সংসদ নির্বাচন । এবারের ব্যালটের পরীক্ষায় কোনদল সরকার গন করতে যাচ্ছে পুরো বিশ্ব থাকিয়ে আছে। নির্বাচনের আগে হাইপ উঠেছে এবার কে এগিয়ে? কে হাল ধরবেন? লাইনচ্যুত ট্রেনটি কে তুলবেন ট্র্যাকে? আর কে বাজাবেন হুইসেল?
জুলাইয়ের পট পরিবর্তন বা বর্ষা বিপ্লব তৈরি করেছে এক নতুন অধ্যায়। এবারের ভোটে রয়েছে ভিন্নতা। একসঙ্গে দু’টি ব্যালটের মুখোমুখি হবেন ভোটাররা। একটি গণভোট আর অন্যটি জাতীয় নির্বাচন। একটি ব্যালটে ‘হ্যাঁ’ বা ‘না’-এর মাধ্যমে নির্ধারিত হবে সংস্কারের পক্ষে দেশের মানুষ আছে কি নেই? অপর ব্যালটে নির্ধারিত হবে দেশের পরবর্তী নেতৃত্ব দেবে কোন দল?
জনতার রায় কি? আজ দিন শেষে তা নির্ধারিত হবে। এবার ভোটের লড়াইয়ে প্রধান প্রতিদ্বন্দ্বিতা হবে বিএনপি জোট ও জামায়াতে ইসলামী জোটের মধ্যে। নির্বাচনে মোট ভোটকেন্দ্র ৪২,৭৭৯। পুরুষ ভোটার ৬ কোটি ৪৮ রাখ ২৫ হাজার। নারী ভোটার ৬ কোটি ২৮ রাখ ৮৫ হাজার দুইশত। দেশের ১২ কোটি ৯০ লাখ ভোটারের মধ্যে ১৮ থেকে ২৭ বছর বয়সী ভোটার প্রায় ৪৪ শতাংশ। নির্বাচন পর্যবেক্ষণে থাকছে ৪০ দেশ ও ৮ আন্তর্জাতিক সংস্থা।
এবার অনুষ্ঠিত নির্বাচনে দুই জোটের প্রধান বিএনপি চেয়ারম্যান তারেক রহমান আর জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান । নির্বাচনী প্রচার শুরু হয়েছিল ২২শে জানুয়ারি। চলে ৯ই ফেব্রুয়ারি পর্যন্ত। এ সময়কালে দু’নেতাই তুলে ধরেছেন দুই জোটের ভবিষ্যৎ কর্মসূচি।
ভোট নিয়ে নানা শঙ্কা থাকলেও নির্বাচন কমিশন ভোটগ্রহণের সব প্রস্তুতি নিয়ে রেখেছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা মাঠে রয়েছেন।
এবার নির্বাচনে ৫০টি রাজনৈতিক দল, স্বতন্ত্র প্রার্থীসহ ২ হাজার ২৮ জন প্রার্থী অংশ নিচ্ছেন। এর মধ্যে স্বতন্ত্র ২৭৩ জন, দলীয় ১ হাজার ৭৫৫ জন। নারী প্রার্থী রয়েছেন ৮৩ জন। সারা দেশে মোট ভোটার সংখ্যা প্রায় ১২ কোটি ৭৭ লাখ ১১ হাজার ৭৯৩ জন। এর মধ্যে পুরুষ ভোটার প্রায় ৬ কোটি ৪৮ লাখ ২৫ হাজার ৩৬১ জন এবং নারী ভোটার প্রায় ৬ কোটি ২৮ লাখ ৮৫ হাজার ২০০ জন।
হিজড়া ১ হাজার ২৩২ জন। মোট ৪২ হাজার ৭৭৯টি কেন্দ্রে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। সাধারণ ২১ হাজার ২৭৩ কেন্দ্র। ঝুঁকিপূর্ণ ২১ হাজার ৫০৬ কেন্দ্র। ২৯৯টি কেন্দ্রে পোস্টাল ভোটের গণনা হবে। প্রায় ৫০ শতাংশ কেন্দ্রকে গুরুত্বপূর্ণ বা ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে।
নির্বাচন পর্যবেক্ষণে রয়েছেন ৪৫ হাজার ৩৩০ জন দেশীয় পর্যবেক্ষক এবং প্রায় ৩৫০ জন বিদেশি পর্যবেক্ষক। এ ছাড়া প্রায় ৯ হাজার ৭০০ জন সাংবাদিক নিবন্ধন করেছেন, যার মধ্যে বিদেশি সাংবাদিক রয়েছেন প্রায় ১৫৬ জন।