১৬ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

জাতীয়

সারা দেশে গত ২৪ ঘণ্টায় পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার করা হয়েছে ১৪৮৬ জনকে

 

 

ডায়াল সিলেট ডেস্ক :: সারা দেশে গত ২৪ ঘণ্টায় পুলিশের বিশেষ অভিযানে মামলা ও ওয়ারেন্টভুক্ত আরও ৯৮৮ জন আসামিকে গ্রেফতার করা হয়েছে। অন্যান্য ঘটনায় গ্রেফতার হয়েছে ৪৯৮ জন।

 

শনিবার পুলিশ সদর দপ্তরের এআইজি (মিডিয়া অ্যান্ড পিআর) ইনামুল হক সাগর এ তথ্য জানান।

 

তিনি বলেন, গত ২৪ ঘণ্টায় সারা দেশে পুলিশের বিশেষ অভিযানে মামলা ও ওয়ারেন্টভুক্ত ৯৮৮ আসামিকে গ্রেফতার করা হয়েছে।

 

অন্যান্য ঘটনায় ৪৯৮ জন। মোট গ্রেফতার করা হয়েছে ১৪৮৬ জনকে।

 

অভিযানিক কার্যক্রমে উদ্ধার করা হয়েছে দেশীয় ওয়ান শুটার এলজি ২টি, কার্তুজ ৭ রাউন্ড, কার্তুজের খোসা ১ রাউন্ড ও ককটেলের বিশেষ অংশ তিনটি।