২৬শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

সিলেটের গোয়াইনঘাট  সীমান্তে ৪ নারী আটক

ডায়ালসিলেট :সিলেটের গোয়াইনঘাট সীমান্ত দিয়ে অবৈধভাবে সীমান্ত অতিক্রম করে ভারতে অনুপ্রবেশকালে ৪ বাংলাদেশি নারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)

মঙ্গলবার (১২ নভেম্বর) দুপুর পৌনে ২টার দিকে সিলেটের গোয়াইনঘাট উপজেলার প্রতাপপুর বিওপির মায়াবী ঝর্ণা নামক এলাকা থেকে তাঁদের আটক করা হয়।
আটককৃতরা হলেন-নরসিংদী জেলার পলাশ থানার খানেপুর গ্রামের মৃত মুনসুর আলীর মেয়ে মোছা.রুবিনা আক্তার (৩৭), ঢাকা জেলার নবাবগঞ্জ থানার সূর্যখালী গ্রামের দেলোয়ারের মেয়ে মোছা.লাবনী আক্তার (৩৪), চাঁদপুর জেলার মতলব উত্তর থানার সুজাতপুর গ্রামের মৃত বাচ্চু মিয়ার মেয়ে মরিয়ম বেগম (৩১) এবং ঢাকা জেলার খিলগাঁও থানার উত্তর রামপুরা গ্রামের রমিজুল ইসলামের মেয়ে মোছা. রুমি আক্তার (২৬)।
সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট ব্যাটালিয়ন ৪৮ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো.হাফিজুর রহমান।