৬ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

সিলেটে আরও ৩২ জনের করোনা শনাক্ত

ডায়ালসিলেট ডেস্ক::শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ল্যাবে একদিনে আরও ৩২ জন করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়েছেন।
শুক্রবার (২ এপ্রিল) রাতে শাবির ল্যাবে নমুনা পরীক্ষায় তাদের করোনা শনাক্ত হয়।
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের করোনা পরীক্ষার ল্যাব ইনচার্জ হাম্মাদুল হক জানান, আজ শুক্রবার শাবির ল্যাবে ২৮২টি নমুনা পরীক্ষা করা হয়। এতে ৩২ জনের করোনা শনাক্ত হয়েছে।
শনাক্তদের মধ্যে সিলেট জেলার ১০ জন, সুনামগঞ্জ জেলার ৭ জন, হবিগঞ্জের ১৩ জন এবং মৌলভীবাজার জেলার ২ জন রয়েছেন বলেও জানান তিনি।