৩১শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

সিলেটে করোনাক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ৫৪ জন

ডায়ালসিলেট::করোনাভাইরাসে আক্রান্ত হয়ে সিলেট অঞ্চলের বর্তমানে ৫৪ জন রোগী বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। মৃত্যুহীন একদিনে করোনামুক্ত হয়েছেন ৩৭ জন। একই সময়ে এ অঞ্চলে করোনা আক্রান্ত হয়েছেন আরও ২৯ জন। সোমবার (১৬ নভেম্বর) সকালে স্বাস্থ্য অধিদপ্তরের সিলেট বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডা. সুলতানা রাজিয়া স্বাক্ষরিত কোভিড-১৯ কোয়ারেন্টিন ও আইসোলেশনের দৈনিক প্রতিবেদন থেকে এ তথ্য জানানো হয়। জানা যায়, সুস্থ হওয়া ৩৭ জন জনের মধ্যেই ৩৫ জনই সিলেট জেলার বাসিন্দা। বাকি ২ জন সুনামগঞ্জ জেলার। আর গত ২৪ ঘন্টায় এই অঞ্চলে করোনা আক্রান্ত হয়ে কেউ মারা যাননি। সিলেট অঞ্চলে নতুন করে শনাক্ত হওয়া ২৯ জনের মধ্যে বেশিরভাগই সিলেট জেলার বাসিন্দা।এরমধ্যে সিলেট জেলায় ২৩ জন সুনামগঞ্জ ২ জন ও হবিগঞ্জ ২জন। এদিন মৌলভীবাজার জেলায় কোনো করোনা আক্রান্ত রোগী শনাক্ত হননি। তবে সিলেটের এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আরও ২ জনের করোনা শনাক্ত হয়েছে এদিকে রোববার (১৫ নভেম্বর) সকাল ৮টা পর্যন্ত সিলেট করোনা রোগীর সংখ্যা ১৪ হাজার ১৯৪ জন। এরমধ্যে সিলেট জেলায় ৮ হাজার ৭৫ জন, সুনামগঞ্জে ২ হাজার ৪৩৬ জন, হবিগঞ্জে ১ হাজার ৮৭১ জন ও মৌলভীবাজারে ১ হাজার ৮১২ জনের করোনা শনাক্ত হয়েছে। এখন পর্যন্ত সিলেট অঞ্চলে সুস্থ হয়েছেন ১২ হাজার ৯১৬ জন করোনা আক্রান্ত রোগী ও মৃত্যুবরণ করেছেন ২৩৮ জন।