২০শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

সিলেট

সিলেটে করোনায় আক্রান্ত দুদকের পরিচালক এসএম মফিজুল ইসলাম

সিলেটে করোনায় আক্রান্ত দুদকের পরিচালক এসএম মফিজুল ইসলাম

নিজস্ব প্রতিবেদক :: সিলেটে করোনায় আক্রান্ত হয়েছেন দুদকের পরিচালক এসএম মফিজুল ইসলাম। শুক্রবার রাত পর্যন্ত সিলেট ওসমানী মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে তার করোনা পজেটিভ ধরা পড়ে।

সিলেটের আজ রাত পর্যন্ত ওসমানি মেডিকেল কলেজ ল্যাবে ২৬ জন করোনা পজেটিভ সনাক্ত হয়েছেন।  সিলেট ওসমানী মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে ৩৪৯ টি স্যাম্পুল রিসিব করা হয়। তার মধ্যে ২৬২ জনের নমুনা পরীক্ষা করা হলে ২৬ জনের করোনা পজেটিভ ধরা পড়ে এবং বাকি ২৩৬ জনের আসে নেগেটিভ এবং অবশিষ্ট জমা রয়েছে ৪০৮টি।

এর মধ্যে মহিলা ৫ জন ও পুরুষ ২১ জন। এদের মধ্যে সিলেট জেলায় ১৯ জন, সুনামগঞ্জ জেলায় ৪জন,  হবিগঞ্জ জেলায় ১জন এবং মৌলভীবাজার জেলায় ২ জন আক্রান্ত হয়েছেন।

আক্রান্তের মধ্যে দূর্নীতি দমন কমিশন সিলেট পরিচালক এসএম মফিজুল ইসলামের করোনা পজেটিভ ধরা পড়ে। এর আগে গতকাল শুক্রবার সিলেট সিটি কর্পোরেশন মেয়র আরিফুল হক চৌধুরী এবং নির্বাহী প্রকৌশলী নূর আজিজুর রহমান করোনায় আক্রান্ত হন।