২০শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

সিলেটে করোনায় আক্রান্ত ৩৬জন

নিজস্ব প্রতিবেদক :: সিলেটে বিভাগজুড়ে  গত ২৪ঘন্টায় করোনা আক্রান্তে সনাক্ত হয়েছেন ৩৬জন । এতে   সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৩০ জন। আজ শনিবার সকাল পর্যন্ত সিলেট বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তর এর কার্যালয় থেকে এ তথ্য নিশ্চিত করা হয়। এতে আক্রান্তদের মধ্যে সিলেট জেলার ২৫জন ,সুনামগঞ্জ জেলায় ১, হবিগঞ্জ জেলায় ৫ জন এবং এসওএমসিএইচ ৫জন হয়েছেন।

এ নিয়ে সিলেটবিভাগজুড়ে করোনা আক্রান্তে মোট শনাক্ত হয়েছেন ১৩হাজার ৬৪২ জন। এর মধ্যে সিলেট জেলায় ৭ হাজার ৬৩১ জন, সুনামগঞ্জে ২ হাজার ৪০৮, হবিগঞ্জে ১ হাজার ৮২০ ও মৌলভীবাজার জেলায় ১হাজার ৭৮৩ জন।

সিলেটবিভাগে বর্তমানে ভর্তি রোগী আছেন ৬৫ জন। এর মধ্যে সিলেটে ৫৬, সুনামগঞ্জে ৩, হবিগঞ্জে ১ ও মৌলভীবাজারে ৫ জন।

এ পর্যন্ত করোনায়  সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১২ হাজার ১৫৫ জন। এর মধ্যে সিলেটে ৬ হাজার ৬৩৫ সুনামগঞ্জ ২হাজার ৩৪২জন, হবিগঞ্জ ১হাজার ৫১৭ জন এবং মৌলভীবাজারে ১হাজার ৬৬১জন।

সিলেটবিভাগজুড়ে করোনায় আক্রান্তে মৃতের সংখ্যা ২৩০জন। তার মধ্যে সিলেটে ১৬৮জন, সুনামগঞ্জ ২৫জন, হবিগঞ্জে ১৬জন, মৌলভীবাজার ২১জন।