২০শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

রাজনীতি

সিলেটে গৃহবধু ধর্ষণ মামলার আরো ২জন মাহবুবুর রনি ও রবিউল গ্রেফতার

সিলেটে গৃহবধু ধর্ষণ মামলার আরো ২জন মাহবুবুর রনি ও রবিউল গ্রেফতার

সিলেটে এমসি কলেজ ছাত্রাবাসে গৃহবধুকে  গণধর্ষণ মামলার আসামি সাইফুর ও অর্জুনের পর আরো দুই জনকে গ্রেফতার করা হয়েছে। তারা হলেন  ছাত্রলীগ নেতা শাহ মো. মাহবুবুর রহমান রনি (২৫) ও রবিউল ইসলাম(২৫) ।এই ঘটনার মামলায় মোট ৪জনকে  গ্রেফতার করেছে আইনশৃঙ্খলা বাহিনী।

এর আগে রবিবার (২৭ সেপ্টেম্বর) রাতে হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ থেকে মাহবুবুর রহমান রনিকে গ্রেফতার করে র‌্যাব ৯ এর একটি বিশেষ টিম। গ্রেফতারকৃত মাহবুবুর রহমান রনি হবিগঞ্জ সদরের বাগুনীপাড়ার মো. জাহাঙ্গীর মিয়ার ছেলে।

অন্যদিকে নবীগঞ্জ উপজেলা থেকে রবিউল ইসলামকে গ্রেফতার করে হবিগঞ্জ জেলা পুলিশ। রবিউল ইসলাম দিরাই উপজেলার বড়নগদীপুর (জগদল) গ্রামের বাসিন্দা।

উল্লেখ্য, গত শুক্রবার সন্ধ্যায় সিলেট এমসি কলেজ ছাত্রাবাসে স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে গণধর্ষণের ঘটনার পর থেকেই আসামিদের ধরতে অভিযান চালিয়ে যাচ্ছে বলে আইনশৃঙ্খলা বাহিনী। এ ঘটনায় ছয় জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও তিনজনকে আসামি করে শনিবার সকালে নগরীর শাহপরান থানায় মামলা করেছিলেন ভুক্তভোগী ঐ তরুণীরে স্বামী। তবে এ পর্যন্ত ৪জনকে গ্রেফতার করা হয়েছে।

তারা হলেন বালাগঞ্জের চান্দাইপাড়া গ্রামের সাইফুর রহমান , জকিগঞ্জের আটগ্রামের অর্জুন লস্কর, দিরাই উপজেলার বড়নগদীপুর (জগদল) গ্রামের রবিউল ইসলাম, হবিগঞ্জ সদরের বাগুনীপাড়ার মাহবুবুর রহমান রনি ।

পলাতক রয়েছেন সুনামগঞ্জ সদর উপজেলার উমেদনগরের রফিকুল ইসলামের ছেলে তারেকুল ইসলাম তারেক  ও কানাইঘাটের গাছবাড়ি গ্রামের মাহফুজুর রহমান মাসুম (২৫)সহ অজ্ঞাত আরো ৩জন।