সে্পোটর্ ডেস্ক::কা-চট্টগ্রাম-ঢাকা হয়ে বাংলাদেশ প্রিমিয়ার লীগ (বিপিএল) এখন সিলেটে। শুক্রবার থেকে বিপিএল’র চায়ের শহরে শুরু হবে চার-ছক্কার লড়াই। ইতিমধ্যে সিলেট পৌঁছেছে সবগুলো দলও। এজন্য সিলেট ক্রিকেট স্টেডিয়ামে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। ভেন্যু-১ এ খেলা হলেও ভেন্যু-২ ব্যবহৃত হবে প্র্যাক্টিস গ্রাউন্ড হিসেবে। এদিকে সিলেটের উইকেট নিয়ে ছিল সমালোচনা, তবে বিপিএলকে ঘিরে উইকেটে দেয়া হয়েছে বাড়তি মনোযোগ- এমনটাই জানিয়েছেন সংশ্লিষ্টরা। মাঠের উইকেটে কাজ চলছে জোরালোভাবেই। কাজ চলছে গ্রীন গ্যালারি, ফ্লাড লাইট আর অন্যান্য সেক্টরেও। দিবা-রাত্রির খেলায় ২২ হাজার দর্শক ধারণক্ষমতার স্টেডিয়ামটিতে টিকেট মূল্য রাখা হয়েছে সর্বনিম্ন্ন ২০০ আর সর্বোচ্চ ১৫০০ টাকা। আগামীকাল থেকেই স্টেডিয়ামের টিকেট কাউন্টারে পাওয়া যাবে বঅন্যদিকে ঢাকার দ্বিতীয় পর্বে ৪ ম্যাচে পয়েন্ট টেবিলের কোনো হেরফের হয়নি। বরঞ্চ মঙ্গলবার রাতে টান টান উত্তেজনা ও শ্বাসরুদ্ধকর প্রতিদ্বন্দ্বিতার পর সাকিবের ফরচুন বরিশালকে ২ রানে হারিয়ে এককভাবে পয়েন্ট টেবিলের শীর্ষে মাশরাফির সিলেট স্ট্রাইকার্স। ৭ ম্যাচের ৬টিতে জিতে ১২ পয়েন্ট নিয়ে সিলেট সবার ওপরে। কিন্তু সিলেট পর্বেই সিলেট ও বরিশাল সহ বাকি দলগুলোর প্লে অফে খেলার সমীকরণ স্পষ্ট হয়ে যাবে। সিলেটেই আজ ভাগ্য নির্ধারণ হয়ে যাবে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের। আজ সাকিব আল হাসানের বরিশালের বিপক্ষে তাদের জয়ে ফেরার লড়াই। ৬ ম্যাচে মাত্র দুই জয় পাওয়া চ্যালেঞ্জার্সের আজ জয় ছাড়া কোনো বিকল্প নেই। অন্যদিকে শীর্ষে থাকা সিলেটের মুখোমুখি হবে বর্তমান চ্যাম্পিয়ন কুমিল্লা ভিক্টোরিয়ান্স। সেরা চারের লড়াইয়ে অনেকটাই এগিয়ে মাশরাফির সিলেট। দলটির নকআউট পর্বে পা রাখা একরকম নিশ্চিত। সাকিবের বরিশালও বহুদূর চলে গেছে। শুরুতে পরাজয়ের বৃত্তে আটকে থাকলেও পরে টানা ৪ ম্যাচ জিতে চ্যাম্পিয়ন কুমিল্লা ভিক্টোরিয়ান্সও এগিয়েছে বেশ। নুরুল হাসান সোহানের রংপুর, তামিম-ইয়াসির আলী রাব্বির খুলনা, নাসিরের ঢাকা ডমিনেটর্স আর শুভাগত হোমের চট্টগ্রাম চ্যালেঞ্জার্স প্রায় সমান্তরালে। মাশরাফির দল কী এ পর্বেও সবার শীর্ষে থাকবে? নাকি সাকিবের দল উঠে আসবে? সঙ্গে কুমিল্লার জয়রথও কি সচল থাকবে? রংপুর কি ছন্দ ফিরে পাবে? এখন দেখার বিষয় সিলেটে কি হয়! অন্যদিকে মাশরাফি-নাজমুল শান্তদের এমন পারফরম্যান্সে তাই সিলেটের মানুষ হুমড়ি খেয়ে পড়ছে টিকেটের জন্য। গ্যালারিতে বসে বোধহয় এবারই প্রথম এতটা আনন্দ-উল্লাস আর স্বস্তি নিয়ে খেলা দেখার সুযোগ পাবেন এই শহরের সমর্থকেরা। সেটার জন্যই বোধহয় গতকাল সকাল নয়টা থেকে শুরু হওয়া লাইন টিকেছিল বিকাল পাঁচটা অবধি। টিকেটের জন্য হাহাকার পড়ে গেছে সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামের কাউন্টারে। ভেতর থেকে সোল্ড আউট বলা হলেও অনেকের ধারণা, দর্শক নয় টিকেট দেয়া হয়েছে কালোবাজারিদের হাতে। সমান ম্যাচে ২ পরাজয়ের বিপরীতে ৫ জয়ে ১০ পয়েন্ট পেয়ে দ্বিতীয় স্থানে ফরচুন বরিশাল। একইসংখ্যক খেলায় অংশ নিয়ে চার জয়ে ৮ পয়েন্ট পেয়ে কুমিল্লা ভিক্টোরিয়ান্স তিন নম্বরে। আর ৬ খেলার তিনটিতে জিতে ৬ পয়েন্ট নিয়ে চারে রংপুর রাইডার্স। মঙ্গলবার রাত পর্যন্ত এক জয় নিয়ে সবার নিচে ছিল ঢাকা ডমিনেটর্স; কিন্তু মঙ্গলবার রাতে খুলনা টাইগার্সের সঙ্গে পাওয়া ২৪ রানের জয়ে নাসিরের ঢাকা উঠে এসেছে এক ধাপ। পয়েন্ট সংগ্রহে ঢাকা (৮ খেলায় ২ জয় আর ৬ পরাজয়ে ৪ পয়েন্ট) এখন খুলনা টাইগার্স (৬ খেলায় ২ জয় ও ৪ হারে ৪ পয়েন্ট, নেট রানরেট-০.২১০) ও চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের (৭ খেলায় ৫ হার ২ জয়ে ৪) সমান সমান। নেট রানরেটে বরং চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের (-১.০৯০) চেয়ে এগিয়ে ঢাকা ডমিনেটর্স (-১.০২৯)। সিলেট ও খুলনায় ৪ দিনে ৮ ম্যাচ। যাতে সিলেট ও খুলনা খেলবে সমান তিনটি করে ম্যাচ। আর বাকি ৫ দল বরিশাল, কুমিল্লা, রংপুর, ঢাকা ও চট্টগ্রামের আছে দু’টি করে খেলা। এরই মধ্যে অর্ধেকের বেশি (৪৬ ম্যাচের ২৪টি) খেলা হয়ে গেছে। সিলেটে অনুষ্ঠিত হবে আরও ৮টি খেলা। তাই এরই মধ্যে শুরু হয়ে গেছে আলোচনা, পর্যালোচনা আর গুঞ্জন- কোন ৪ দল খেলবে নকআউট পর্বে? ধারণা করা হচ্ছে- ঢাকায় শেষ পর্বের আগে পুরোপুরি না হলেও সিলেটে লীগ টেবিলের চিত্র অনেকটাই পরিষ্কার হয়ে যাবে।
ডায়ালসিলেট এম/