সিলেটের দুটি ল্যাবে করোনায় পজেটিভ সনাক্ত হয়েছেন ৪০ জন। এতে ওসমানি ল্যাবে সনাক্ত হয়েছেন ১৮জন এবং শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবি ) ল্যাবে পজেটিভ সনাক্ত হন ২০জন।
রবিবার রাত পর্যন্ত সিলেট ওসমানী মেডিকেল কলেজ ল্যাবে স্যাম্পুল রিসিব করা হয় ১৮৫ টি । তার মধ্যে ২৬৬ জনের নমুনা পরীক্ষা করা হলে ১৮ জনের করোনা পজেটিভ ধরা পড়ে এবং বাকি ২৪৮ জনের আসে নেগেটিভ। এর মধ্যে মহিলা ৩ জন ও পুরুষ ১৫ জন রয়েছেন। এদের মধ্যে সিলেট জেলায় ১৬জন, সুনামগঞ্জ ১জন, হবিগঞ্জ ১জন রয়েছেন।
অন্যদিকে শাবি ল্যাব থেকে ১৩৬ জনের স্যাম্পুল রিসিভ করা হয়। তার মধ্যে ১৩৬ টি নমুনা পরীক্ষা করা হলে ২০ জনের করোনা পজেটিভ ধরা পড়ে বাকি ১১৬ জনের আসে নেগেটিভ। এদের মধ্যে সিলেটে ৯জন, সুনামগঞ্জে ২জন, হবিগঞ্জের ৩ জন এবং মৌলভীবাজারে ৮জন রয়েছেন।
এনিয়ে সিলেটবিভাগে ৪০ জনের মধ্যে সিলেট জেলার ২৫ জন, সুনামগঞ্জের ৩ জন, হবিগঞ্জের ৪ জন এবং মৌলভীবাজারে ৮জন আক্রান্ত হয়েছেন।