ডায়ালসিলেট::
সিলেটের গোলাপগঞ্জ থেকে র্যাব অভিযান চালিয়ে নারী নির্যাতন মামলার আসামী সিরাজুল ইসলামকে (৫৫) গ্রেফতার করেছে।
গ্রেফতারকৃত সিরাজুল ইসলাম গোলাপগঞ্জের কাদিপুর গ্রামের মৃত হাজী আব্দুল মান্নানের ছেলে।
বুধবার (৪ নভেম্বর) দুপুরে গোলাপগঞ্জ থানা পুলিশ তাকে মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করে। এরআগে মঙ্গলবার (৩ নভেম্বর) রাতে র্যাব গোপন তথ্যের ভিত্তিতে গোলাপগঞ্জ এলাকা থেকে তাকে গ্রেফতার করে।
বিষয়টি নিশ্চিত করেন র্যাব-৯ এর এএসপি (গণমাধ্যম) একেএম কামরুজ্জামান।