২০শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

সিলেটে পজেটিভ সনাক্ত ৩৩জন

সিলেটের করোনায় পজেটিভ সনাক্ত হয়েছেন  ৩৩ জন।  রবিবার রাত পর্যন্ত দুটি ল্যাবে  ওসমানি ল্যাবে সনাক্ত হয়েছেন ১৪জন এবং শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবি ) ল্যাবে পজেটিভ সনাক্ত হন ১৯জন।

সিলেট ওসমানী মেডিকেল কলেজ ল্যাবে  স্যাম্পুল রিসিব করা হয় ২৫৪ টি । তার মধ্যে ১৯২ জনের নমুনা পরীক্ষা করা হলে ১৪ জনের করোনা পজেটিভ ধরা পড়ে এবং বাকি ১৭৮ জনের আসে নেগেটিভ। এর মধ্যে মহিলা ৯ জন ও পুরুষ ৫ জন রয়েছেন। এদের মধ্যে সিলেট জেলায় ১০ জন, সুনামগঞ্জ ২জন, মৌলভীবাজার ২জন  রয়েছেন।

অন্যদিকে শাবি ল্যাব থেকে  ১৫০ জনের স্যাম্পুল রিসিভ করা হয়। তার মধ্যে ১৪৮ টি নমুনা পরীক্ষা করা হলে ১৯ জনের করোনা পজেটিভ ধরা পড়ে বাকি ১২৯ জনের আসে নেগেটিভ। এদের মধ্যে সিলেটে ৭জন, সুনামগঞ্জে ৮জন, হবিগঞ্জের ২ জন এবং মৌলভীবাজারে ২জন রয়েছেন।

এনিয়ে সিলেটবিভাগে ৩৩ জনের মধ্যে সিলেট জেলার ১৭ জন, সুনামগঞ্জের ১০ জন, হবিগঞ্জের ২ জন এবং মৌলভীবাজারে ৪জন আক্রান্ত হয়েছেন।