ডায়ালসিলেট::
সিলেট মহানগরীর ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের সামনা থেকে বিস্ফোরক মামলার এক পলাতক আসামীকে গ্রেফতারের পর কারাগারে পাঠানো হয়েছে।
তার নাম আক্তার হোসেন ভিরু (৩৩)। তিনি কোতোয়ালী থানার মাছিমপুরের মৃত তারা মিয়ার ছেলে।
আজ বৃহস্পতিবার দুপুরে তাকে আদালতের নির্দেশে কারাগারে পাঠানো হয়।
এর আগে বুধবার সন্ধ্যার দিকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
র্যাব তাকে কোতোয়ালি থানায় হস্তান্তর করেছে বলে নিশ্চিত করেছেন গণমাধ্যম কর্মকর্তা এএসপি ওবাইন।