নিজস্ব প্রতিবেদক:: সিলেটে গত ২৪ঘন্টায় করোনায় আক্রান্তে সনাক্ত হয়েছেন ১১২ জন এবং মারা গেছেন ৩ জন।
আজ শনিবার সকাল পর্যন্ত সিলেট বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তর কার্যালয় তথ্য অনুযায়ী, ৪ টি জেলার মধ্যে সিলেট জেলায় ৮৬ জন, সুনামগঞ্জ জেলায় ১১ জন, হবিগঞ্জ জেলায় ১৫ জন সনাক্ত এবং মারা গেছেন ৩জন।এর মধ্যে সিলেট জেলার ১জন ও মৌলভীবাজার জেলার ২জন।
এখনও পর্যন্ত করোনায় আক্রান্ত ২১০ জন রোগী হাসপাতালে ভর্তি আছেন। এর মধ্যে সিলেটের বিভিন্ন হাসপাতালে ৮৮ জন, সুনামগঞ্জ জেলায় ৩৮ জন, হবিগঞ্জ জেলায় ৫৯ জন, মৌলভীবাজার জেলায় ২৫ জন।
সবমিলিয়ে সিলেটবিভাগজুড়ে আক্রান্ত হয়েছেন মোট ৬ হাজার ৫১৮ জন ও মারা গেছেন ১১৬ জন এবং সুস্থ হয়েছেন ২ হাজার ৫৫৬ জন। এর মধ্যে সিলেট জেলায় সুস্থ হয়েছেন ৭৫৮ জন, সুনামগঞ্জ জেলায় ৯২২ জন, হবিগঞ্জ জেলায় ৪৬৭ জন, মৌলভীবাজার জেলায় ৪০৯ জন।
স্বাস্থ্য অধিদপ্তর কার্যালয় তথ্য অনুযায়ী, শনিবার সকাল পর্যন্ত মোট শনাক্তদের মধ্যে সিলেট জেলায় মোট আক্রান্ত ৩ হাজার ৪০৯ জন, সুনামগঞ্জ জেলায় আক্রান্ত ১ হাজার ২৬০ জন, হবিগঞ্জ জেলায় আক্রান্ত হয়েছেন ১হাজার ৩২ জন এবং মৌলভীবাজার জেলায় আক্রান্ত ৮১৭ জন।