২০শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

সিলেটে ৫১জন করোনায় আক্রান্ত

নিজস্ব প্রতিবেদক :: করোনা সিলেটে দুটি ল্যাবে মোট ৫১ জন আক্রান্ত হয়েছেন। বৃহস্পতিবার রাত পর্যন্ত সিলেটের দুটি ল্যাবে  নমুনা পরীক্ষা শেষে  সিলেট ওসমানী মেডিকেল কলেজ ল্যাবে ২৪ জন এবং সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পিসিআর  ল্যাব থেকে ২৭ জন করোনা পজেটিভ ধরা পড়েছে।

সিলেট ওসমানি মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে ২৯৯ টি স্যাম্পুল রিসিব করা হয়। তার মধ্যে ২৭২ জনের নমুনা পরীক্ষা করা হলে ২৪ জনের করোনা পজেটিভ ধরা পড়ে এবং বাকি ২৪৮ জনের আসে নেগেটিভ। এর মধ্যে মহিলা ৬ জন ও পুরুষ ১৮ জন। এদের মধ্যে সিলেট জেলায় ১৬ জন, ও সুনামগঞ্জ জেলায় ৩ জন, হবিগঞ্জ জেলায় ২জন এবং মৌলভীবাজার জেলায় ৩ জন আক্রান্ত হয়েছেন।

অন্যদিকে, সিলেট শাহজালাল বিশ্ববিদ্যালয়ের পিসিআর ১৯৭ টি স্যাম্পুল রিসিব করা হয়েছে। তার মধ্যে ১৮৮ জনের পরীক্ষা করা হলে ২৭ জনের করোনা পজেটিভ ধরা পড়ে বাকি ১১১ জনের আসে নেগেটিভ। এদের মধ্যে সিলেট জেলায় ১৮জন, সুনামগঞ্জ জেলায় ৫ জন, হবিগঞ্জ জেলায় ২জন এবং মৌলভীবাজার জেলায় ২জন ।

সব মিলিয়ে আক্রান্ত হলেন মধ্যে সিলেটে ৩৪ জন, সুনামগঞ্জ ৮ জন, হবিগঞ্জ ৪ জন এবং মৌলভীবাজারে ৫ জনসহ  মোট আক্রান্তের সংখ্যা দাড়িয়েছে ৫১ জন।