ডায়াল সিলেট ডেস্ক :: সিলেট গ্যাস ফিল্ডস লিমিটেডের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার বিকেলে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সিলেট গ্যাস ফিল্ডস লিমিটেডের পরিচালনা পরিদর্শক চেয়ারম্যান (অতিরিক্ত সচিব) এস. এম জাকির হোসেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক মো. মিজানুর রহমান।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভূ-তত্ত্ব বিভাগের প্রধান ও কোম্পানির পরিচালক ড. আনোয়ার হোসেন ভূঁইয়া, জৈন্তাপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান কামাল আহমদ, কোম্পানির পরিচালক গোলাম মোস্তফা, পরিচালক সৈয়দ এপতার হোসেন পিয়ার, জিএম (হিসাব ও অর্থ) পান্না লাল ধর, জিএম (প্রশাসন) প্রকৌশলী আনোয়ার হোসেন ভূঁইয়া, কোম্পানি সচিব প্রকৌশলী মো. ফারুক হোসেন, মহাব্যবস্থাপক (এলপিএম) প্রকৌশলী প্রদীপ কুমার বিশ্বাস, মহাব্যবস্থাপক (পিএন্ডডি) প্রকৌশলী মো. কামরুল ইসলাম সরদার, মহাব্যবস্থাপক (অপারেশন) প্রকৌশলী মো. আব্দুল জলিল প্রামানিক, মহাব্যবস্থাপক (আরডিএম) প্রকৌশলী একেএম আলমগীর আজাদ।
প্রধান অতিথির বক্তব্যে সিলেট গ্যাস ফিল্ডস লিমিটেডের পরিচালনা পরিষদ চেয়ারম্যান এস. এম জাকির হোসেন বলেন, খেলাধুলা ও সাহিত্য সংস্কৃতি চর্চার মাধ্যমে আমাদের নতুন প্রজন্মের ছেলে-মেয়েদের সুপ্ত প্রতিভার বিকাশ ঘটে। দেশের একজন সু-নাগরিক হতে হলে লেখাপড়ার পাশাপাশি খেলাধুলা ও সংস্কৃতি চর্চার প্রয়োজন। খেলাধুলা মানুষের দেহ ও মনকে সতেজ রাখে।
তিনি বলেন, প্রতি বছর সিলেট গ্যাস ফিল্ডস লিমিটেড তাদের প্রতিষ্ঠানের কর্মকর্তা ও তাদের সন্তানদের শারীরিক ও মানুষিক বিকাশে খেলাধুলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করে। এই ধারাবাহিকতা অব্যাহত রাখেতে তিনি কোম্পানির সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রতি আহবান জানান।
অনুষ্ঠানে বক্তব্য দেন ক্রীড়া উপ-কমিটির আহবায়ক কোম্পানির উপ-মহাব্যবস্থাপক (প্রকিউরমেন্ট) স্বরূপ কান্তি দেওয়ানজী, সদস্য সচিব ব্যবস্থাপক (এলএন্ডপিআর) তারেক আহমদ, সিলেট গ্যাস ফিল্ডস লিমিটেডের কর্মচারী লীগের (সিবিএ) সভাপতি মো. হারুন, সহ-সভাপতি সহিদুল ইসলাম, সাধারণ সম্পাদক মো. আব্দুস সোবহান, জৈন্তাপুর প্রেসক্লাব সভাপতি নূরুল ইসলাম, উপজেলা শ্রমিকলীগ সভাপতি ফারুক আহমদ, উপজেলা যুবলীগ আহবায়ক আনোয়ার হোসেন। এছাড়াও কোম্পানির বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারী ও (সিবিএ) নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠান পরিচালনা করেন কোম্পানির ব্যবস্থাপক (সাধারণ প্রশাসন) মো. হেলাল উদ্দিন ও ব্যবস্থাপক (সিএসআর) নিধু ভূষণ দাস।
কোম্পানির প্রধান কার্যালয় চিকনাগুল, হরিপুর, কৈলাশটিলা, রশিদপুর ও বিয়ানীবাজার ফিল্ডের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও তাদের সন্তানগণ দিনব্যাপী বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার বিভিন্ন ইভেন্টে অংশগ্রহণ করেন। পরে স্থানীয় শিল্পীদের পরিবেশনায় এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।