নিজস্ব প্রতিবেদক:: সিলেটে বিভাগজুড়ে করোনায় আক্রান্ত হয়েছেন মোট ৫ হাজার ৭৫৪ জন এবং মারা গেছেন ৯৭ জন।
আজ শনিবার সকাল পর্যন্ত সিলেট বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তর কার্যালয় তথ্য অনুযায়ী, ৪ টি জেলায় গত ২৪ ঘন্টায় করোনায় আক্রান্ত হয়ে রোগির সংখ্যা বেড়েছে ১১২ জন। এর মধ্যে সিলেট জেলায় ৩৪ জন, সুনামগঞ্জ জেলায় ১০ জন, হবিগঞ্জ জেলায় ২৯ জন, মৌলভীবাজার জেলায় ৪৯ জন্।
এখনও পর্যন্ত করোনায় আক্রান্ত ২৪৫ জন রোগী হাসপাতালে ভর্তি আছেন। এর মধ্যে সিলেটের বিভিন্ন হাসপাতালে ১০০ জন, সুনামগঞ্জ জেলায় ৪৪ জন, হবিগঞ্জ জেলায় ৭৪ জন, মৌলভীবাজার জেলায় ২৭ জন।
সবমিলিয়ে সিলেটবিভাগজুড়ে আক্রান্ত মোট ৫ হাজার ৭৫৪ জন ও মারা গেছেন ৯৭ জন এবং সুস্থ হয়েছেন ২ হাজার ১৩৮ জন। এর মধ্যে সিলেট জেলায় সুস্থ হয়েছেন ৬৫৯ জন, সুনামগঞ্জ জেলায় ৭৮১ জন, হবিগঞ্জ জেলায় ৩৬৭ জন, মৌলভীবাজার জেলায় ৩৩১ জন।
স্বাস্থ্য অধিদপ্তর কার্যালয় তথ্য অনুযায়ী, আজ সকাল পর্যন্ত মোট শনাক্তদের মধ্যে সিলেট জেলায় মোট আক্রান্ত ৩ হাজার ৪২ জন, সুনামগঞ্জ জেলায় আক্রান্ত ১ হাজার ১৬২ জন, হবিগঞ্জ জেলায় আক্রান্ত হয়েছেন ৮৯৩ জন এবং মৌলভীবাজার জেলায় আক্রান্ত ৬৫৭ জন।