ডায়াল সিলেট ডেস্ক : n খেলাফত মজলিস জুড়ী উপজেলা শাখা গঠন সভাপতি মাওলানা ফারুক আহমেদ, সাধারণ সম্পাদক মাওলানা হাবিবুর রহমান –বাংলাদেশ খেলাফত মজলিসের জুড়ী উপজেলা শাখার পূনঃগঠন বৈঠক অনুষ্ঠিত হয়েছে উক্ত বৈঠকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় নির্বাহী সদস্য ও মৌলভীবাজার জেলা সভাপতি শাইখুল হাদীস মুফতী মাওলানা মুফতী হাবিবুর রহমান কাসেমী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা সহ সাধারণ সম্পাদক মাওলানা ইসলাম উদ্দীন। বৈঠকে উপস্থিত সদস্যদের মতামতের ভিত্তিতে আগামী ২৩/২৪ সাংগঠনিক সেশন এর জন্য মাওলানা ফারুক আহমেদ সভাপতি এবং মাওলানা হাবিবুর রহমান কে সাধারণ সম্পাদক করে ৩১ সদস্য বিশিষ্ট জুড়ী উপজে কমিটি পুন:গঠন করা হয় । এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলার দায়িত্ব শীল ও সদস্য বৃন্দ। পরিশেষে দেশ জাতি ও মুসলিম উম্মাহ এর শান্তি এবং কারাবন্দী সংগঠনের মহাসচিব মজলুম জননেতা আল্লামা মামুনুল হকসহ সকল উলামায়ে কেরাম এর মুক্তি কামনা করে মুনাজাত করা হয়।