নিজস্ব প্রতিবেদক :: সিলেট গত ২৪ঘন্টায় করোনা আক্রান্তে শনাক্ত হয়েছেন ৭৯ জন এবং মারা গেছেন ৩জন। রবিবার সকাল পর্যন্ত সিলেট বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তর এর কার্যালয় থেকে এ তথ্য নিশ্চিত করা হয়। আক্রান্তদের মধ্যে সিলেট জেলার ৪৯জন , সুনামগঞ্জ জেলার ১০, হবিগঞ্জের ৯ ও মৌলভীবাজারে ১১ জন এবং করোনায় মারা যাওয়া অপর ৩জনের মধ্যে সিলেট জেলার ২ জন এবং সুনামগঞ্জ জেলার ১জন রয়েছেন।
বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) অধিদপ্তর কার্যালয় সূত্রে জানা যায়, সিলেট বিভাগে এপর্যন্ত মোট পজিটিভ শনাক্ত হয়েছেন ১১৩২৩ জন। এর মধ্যে সিলেট জেলায় ৬ হাজার ০২০ জন, সুনামগঞ্জে ২ হাজার ১৩২, হবিগঞ্জে ১ হাজার ৬০৯ ও মৌলভীবাজার জেলায় ১হাজার ৫৬২ জন।
সিলেটে বর্তমানে ভর্তি রোগী আছেন ১২৯ জন। এর মধ্যে সিলেটে ৭৫, সুনামগঞ্জে ১২, হবিগঞ্জে ২৭ ও মৌলভীবাজারে ১৫ জন।
এপর্যন্ত করোনা থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৮হাজার ৩২৫জন। এর মধ্যে সিলেটে ৪ হাজার ২৮৯, সুনামগঞ্জ ১হাজার ৭৮৮জন, হবিগঞ্জ ১হাজার ০৫৬জন এবং মৌলভীবাজারে ১হাজার ১৯২জন।
সিলেটবিভাগজুড়ে মারা গেছেন ১৯৫জন। তার মধ্যে সিলেটে ১৪২জন, সুনামগঞ্জ ২১জন, হবিগঞ্জে ১২জন, মৌলভীবাজার ২০জন।