নিজস্ব প্রতিবেদক :: সিলেটে সীমিত আকারে করোনা আক্রান্তের সংখ্যা বাড়ছে । গত ২৪ঘন্টায় করোনায় আক্রান্তে সনাক্ত হয়েছেন ২৫ জন এবং সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৩৪ জন। আজ রবিবার সকাল পর্যন্ত সিলেট বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তর এর কার্যালয় থেকে এ তথ্য নিশ্চিত করা হয়। এতে আক্রান্তদের মধ্যে সিলেট জেলার ১৯জন , মৌলভীবাজার জেলার ১ জন এবং এসওএমসিএইচ ৫জন হয়েছেন।
এ নিয়ে সিলেটবিভাগজুড়ে করোনা আক্রান্তে মোট শনাক্ত হয়েছেন ১৩হাজার ৪০৪ জন। এর মধ্যে সিলেট জেলায় ৭ হাজার ৪৪২ জন, সুনামগঞ্জে ২ হাজার ৩৮৮, হবিগঞ্জে ১ হাজার ৮০২ ও মৌলভীবাজার জেলায় ১হাজার ৭৭২ জন।
সিলেটে বর্তমানে ভর্তি রোগী আছেন ৬৭ জন। এর মধ্যে সিলেটে ৫৭, সুনামগঞ্জে ৪, হবিগঞ্জে ১ ও মৌলভীবাজারে ৫ জন।
এ পর্যন্ত করোনায় সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১১ হাজার ৯৩১ জন। এর মধ্যে সিলেটে ৬ হাজার ৪৩৫ সুনামগঞ্জ ২হাজার ৩২৮জন, হবিগঞ্জ ১হাজার ৫১০ জন এবং মৌলভীবাজারে ১হাজার ৬৫৮জন।
সিলেটবিভাগজুড়ে করোনায় আক্রান্তে মৃতের সংখ্যা ২২৫জন। তার মধ্যে সিলেটে ১৬৩জন, সুনামগঞ্জ ২৫জন, হবিগঞ্জে ১৬জন, মৌলভীবাজার ২১জন।