১৮ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

সুপার ফোরে টানা দ্বিতীয় হার বাংলাদেশের

এশিয়া কাপের সুপার ফোরে টানা দ্বিতীয় হারের স্বাদ পেল বাংলাদেশ ক্রিকেট দল। লাহোরে পাকিস্তানের কাছে ৭ উইকেটে হারের পর শনিবার কলম্বোতে স্বাগতিক শ্রীলঙ্কার কাছে হারল ২১ রানে। শ্রীলঙ্কার দেওয়া ২৫৮ রানের লক্ষ্যে খেলতে নেমে বাংলাদেশ গুটিয়ে গেছে ২৩৬ রানে।

লক্ষ্য তাড়া করতে নেমে শুরুটা ভালোই করেছিল বাংলাদেশ।

উদ্বোধনী জুটিতে নাঈম শেখ ও মেহেদী হাসান মিরাজ ৫৫ রান তুলেন। এরপর দ্রুত ৪ উইকেট হারিয়ে ১৯তম ওভারে বাংলাদেশের স্কোর দাঁড়ায় ৪ উইকেটে ৮৪ রান। মিরাজ ২৮ ও নাঈম ২১ রান করে সাজঘরে ফিরেন। চারে নামা অধিনায়ক সাকিব আল হাসান ৭ বলে ৩ রান করেন।

লিটন দাস আউট হন ২৪ বলে ১৫ রান করে। এরপর পঞ্চম উইকেটে মুশফিকুর রহিম ও তাওহীদ হৃদয় গড়েন ৭২ রানের জুটি। ৪৮ বলে ২৯ রান করা মুশফিকের বিদায়ে ভাঙে এই জুটি।