১২ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

সুবিদবাজারে ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী নিহত

ডায়ালসিলেট ::

সিলেট নগরের সুবিদ বাজার এলাকায় বেপেরোয়া গতির ট্রাকের ধাক্কায় এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। আজ বুধবার (৫ মে) রাত সাড়ে ৯টার দিকে সিলেট-সুনামগঞ্জ সড়কের সুবিদ বাজার পয়েন্টে এই দুর্ঘটনা ঘটে।

সিলেট মহানগর পুলিশের কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম আবু ফরহাদ এই তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, সিলেট-সুনামগঞ্জ সড়কে নগরের সুবিদবাজার এলাকায় পাথর বোঝাই ট্রাক একটি মোটর সাইকেলকে ধাক্কা দিলে এই দুর্ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই মোটর সাইকেল আরোহীর মৃত্যু হয়।

এই ঘটনায় স্থানীয়রা পথ অবরোধ করে রেখেছেন বলেও জানা গেছে। তবে পুলিশ ঘটনাস্থলে আছে বলে জানিয়েছেন কোতোয়ালি থানার ওসি