১৮ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

জাতীয়

সেনাসদরের ব্রিফিং করিডোর বিষয়টি অত্যন্ত স্পর্শকাতর, সরকার-সেনাবাহিনী সম্পূরক হিসেবে কাজ করছে

 

 

 

 

ডায়াল সিলেট ডেস্ক ::  সরকারের   ও সেনাবাহিনী খুব সুন্দরভাবে এবং ওতপ্রোতভাবে একে অপরের সম্পূরক হিসেবে কাজ করছে বলে জানিয়েছে সেনাসদর। সোমবার সেনানিবাসে আয়োজিত সংবাদ সম্মেলনে এ কথা জানান সেনাবাহিনীর মিলিটারি অপারেশন্সের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. নাজিম-উল-দৌলা।

 

করিডোরের বিষয়ে সরকারের পক্ষ থেকে সেনাবাহিনীর সঙ্গে কোনো আলোচনা হয়েছে কিনা এবং এই বিষয়ে সেনাবাহিনী কী ভাবছে প্রশ্ন করা হলে তিনি বলেন, ‘করিডোরের বিষয়টি অত্যন্ত স্পর্শকাতর একটি প্রশ্ন। এটা আমাদের দেশ, আমাদের সবার দেশ। এই দেশের স্বার্থ এবং সার্বভৌমত্বের সঙ্গে আমরা সবাই জড়িত। এ দেশকে ভালো রাখতে আমাদের সকলকে কাজ করতে হবে। সুতরাং আমি মনে করি না যে এই বিষয়টা এমন একটি পর্যায়ে গেছে যেভাবে বিষয়টা নিয়ে বিভিন্ন ধরনের আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে। সরকার ও সেনাবাহিনী খুব সুন্দরভাবে ওতপ্রোতভাবে একে অপরের সম্পূরক হিসেবে কাজ করছে।’

 

তিনি বলেন, ‘আমরা প্রতিনিয়ত সরকারের সাথে কাজ করছি এবং সরকারের নির্দেশের দায়িত্ব পালন করছি। সরকার ও সেনাবাহিনী খুব সুন্দরভাবে একে অপরের সহযোগিতায় কাজ করছে। করিডোরের সঙ্গে বর্ডারে আরসার মুভমেন্টের কোনো সংশ্লিষ্টতা নেই। এই দুইটা বিষয় আলাদা। সরকার ও সেনাবাহিনী ভিন্ন ভিন্ন চিন্তা করছে এরকম যেন আমরা না ভাবি। সরকার ও সেনাবাহিনী একইসঙ্গে কাজ করছে। ভবিষ্যতেও আমরা আরো সুন্দরভাবে কাজ করে যাব বলে দৃঢ়ভাবে বিশ্বাস করি।’