৬ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

মৌলভীবাজার

সৈয়দ আব্দুল মালিক উচ্চ বিদ্যালয়ে বার্ষিক মিলাদ মাহফিল ও স্মরণ সভা অনুষ্ঠিত

সৈয়দ আব্দুল মালিক উচ্চ বিদ্যালয়ে বার্ষিক মিলাদ মাহফিল ও স্মরণ সভা অনুষ্ঠিত

ডায়াল সিলেট ডেস্ক ॥ সৈয়দ আব্দুল মালিক উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা মরহুম সৈয়দ আব্দুল কাহির সুহেলের ২য় স্মরণ সভা, বার্ষিক মিলাদ মাহফিল ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার ২১ মার্চ দুপুরে বিদ্যালয়ে অনুষ্ঠিত হয়।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো: আব্দুস সামাদ মিয়া, বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি সৈয়দ তৌফিক আহমদ, ম্যানেজিং কমিটির সদস্য সৈয়দ হুমায়েদ আলী শাহিন, মৌলভীবাজার পৌরসভার ৮নং ওয়ার্ড কাউন্সিলর ও প্যানেল মেয়র-১ সৈয়দ সেলিম হক, বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: ফয়জুর রহমান, সাংবাদিক এস এম উমেদ আলী, নজরুল ইসলাম মুহিব, স্কুল প্রতিষ্ঠাতার পুত্র সৈয়দ রাফাত আহমদ। অনুষ্ঠানে শিক্ষক-শিক্ষার্থী, কর্মচারী, ম্যানেজিং কমিটির সদস্য, অভিভাবক এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

পরে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার ও অন্যান্যরা কোরআন তেলাওয়াত, হামদ-নাত অংশগ্রহণকারি প্রতিযোগীদের মাঝে পুরস্কার বিতরণ করেন। সব শেষে মোনাজাত ও শিরনী বিতরণের মধ্য দিয়ে সমাপ্তি হয়।