মনজু বিজয় চৌধুরী॥ মৌলভীবাজারের পৌরসভার সৈয়ারপুর ইসলামি যুব কল্যাণ সংস্থার পক্ষ থেকে সৈয়ারপুর এলাকার এর উদ্যোগে পরিবারের মাঝে একটি পরিবারকে ২টি রিক্সা, ১টি ঘড়ের টিন, একটি গবাদি পশু (গরু), একটি সামাশিয়াল টিওবয়েল এবং নগদ অর্থ সহায়তা প্রদান করা হয়েছে। ১০ ফেব্রুয়ারী শুত্রুবার বিকালে সোনাবিবি রোডে জসিম মিয়ার বাড়িতে যুব কল্যান সংস্থার বর্তমান সভাপতি মোঃ জাবেদ আহমেদ এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌরসভার ১নং ওয়ার্ডের কাউন্সিলর র পার্থ সারথী পাল ।
বিশেষ অতিথি হিসেবে ছিলেন যুব কল্যান সংস্থার উপদেষ্টা লন্ডন প্রবাসী মোঃ হাসান মিয়া, মোঃ বশির (ময়নু), দেলোয়ার হোসেন দিলাল, মোঃ মানিক মিয়া, সাদিক মিয়া, মোঃ আজাদ মিয়া, যুক্তরাষ্ট্র প্রবাসী বেলায়েত হোসেন বক্স, বায়তুল আয়াত জামে মসজিদ এর সভাপতি মোঃ বাসিদ মিয়া, মৌলভীবাজার এর সু-পরিচিত হাসী ক্লথ ষ্টোর এর স্বাত্তাধীকারী মাদব দেব, অত্র এলাকার প্রবিন মুরব্বি মোঃ পতুল মিয়া, মোঃ জামাল মিয়া, মোঃ বাবুলু মিয়া, মোঃ লেবু, মোঃ মখলিছ, যুব কল্যান সংস্থার সাবেক সভাপতি মোঃ রুনু মিয়া, সাবেক সাধারণ সম্পাদক ইমন আহমেদ, সাবেক সহ সভাপতি মুহিত আহমেদ, সহ সভাপতি রাজন আহম প্রমুখ।
অনুষ্ঠানের মাধ্যমে একটি পরিবারকে হাতে এ উপহার সামগ্রী তুলে দেন প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাউন্সিলার ১ নং ওয়ার্ডের পার্থ সারথী পাল।
এছাড়াও উপস্থিতি ছিলেন যুব কল্যান সংস্থার সহ সভাপতি মোঃ রাজন আহমেদ, সহ সভাপতি লিঠন আহমেদ, সাধারণ সম্পাদক মোঃ আনোয়ার হোসেন, যুগ্ন সাধারণ সম্পাদক রোবেল আহমেদ, যুগ্ন সাধারণ সম্পাদক মোঃ ফটিক মিয়া, সাংগঠনিক সম্পাদক মোঃ জাকির হোসেন, দপ্তর সম্পাদক মোঃ ফজলে রাব্বি সায়েম, সহ দপ্তর সম্পাদক সাব্বির আহমেদ, প্রচার সম্পাদক মোঃ শাকিল আহমেদ, মোঃ সাগর আহমেদ, মোঃ সামি, মোঃ ইউসুফ, মোঃ সানিসহ যুব কল্যান সংস্থার সদস্যরা, সৈয়ারপুর এলাকার গন্যমান্য ব্যাক্তিবর্গ ও সহ অন্যান্যরা।
উল্লেখ্য: ব্যাক্তিগত পক্ষ থেকে সৈয়ারপুর ইসলামি যুব কল্যান সংস্থার সম্মানিত উপদেষ্টা হাজী আব্দুল হান্নান উপরে উল্লেখিত একটি গবাদি পশু (গরু) দান করেন এবং সৈয়ারপুর ইসলামি যুব কল্যান সংস্থার উপদেষ্টা শেখ জাহাদ জসিম একটি সামাস্সিয়া টিউবওয়েল দান করেন।