১৬ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

স্বপ্নের পদ্মা সেতু উদ্বোধন উপলক্ষে মৌলভীবাজারে বর্ণাঢ্য র‌্যালী

স্টাফ রিপোর্টার॥ প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্বপ্নের পদ্মা সেতু উদ্বোধন উপলক্ষে মৌলভীবাজারে বর্ণাঢ্য র‌্যালী বের হয়। ২৫ জুন শনিবার সকাল সাড়ে ৯ টায় জেলা প্রশাসক কার্যালয় প্রাঙ্গন হতে বর্ণাঢ্য র‌্যালী বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে এম সাইফুর রহমান অডিটরিয়ামে গিয়ে শেষ হয়।
এসময় উপস্থিত ছিলেন মৌলভীবাজার-৩ আসনের সংসদ সদস্য নেছার আহমদ, জেলা প্রশাসক মীর নাহিদ আহসান, জেলা পরিষদ প্রশাসক মিছবাহুর রহমান, পুলিশ সুপার মোহাম¥দ জাকারিয়া, পৌর মেয়র মো: ফজলুর রহমান, জেলা যুবলীগের সাধারণ সম্পাদক সৈয়দ রেজাউর রহমান সুমনসহ অন্যান্যরা।
স্বপ্নের সেতুর উদ্বোধন উপলক্ষে বিভিন্ন কর্মসূচি গ্রহন করা করেছে। বিকেলে ক্ষতিগ্রস্থ ৫ উপজেলার বানভাসিদের মধ্যে প্রধান মন্ত্রীর পক্ষে বিশেষ ত্রাণ বিতরণ করা হবে।