করোনাভাইরাসের মতো উপসর্গ নিয়ে নিজ বাসায় আইসোলেশনে রয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল কালাম আজাদ।
মহাপরিচালক নিজেই এ তথ্য নিশ্চিত করেছেন বলে বিভিন্ন সংবাদ মাধ্যমে প্রকাশ হয়।
তবে করোনার উপসর্গ দেখা দেয়ায় তিনি নিজে বাসায় আইসোলেশনে রয়েছেন তবে করোনার টেষ্ট করে নমুনা পরীক্ষার জন্য প্রক্রিয়া চলছে। ইতিমধ্যেই তাঁর পরিবারের ১জন সদস্যের করোনা টেষ্টের জন্য নমুনা পরীক্ষার ফলে পজিটিভ এসেছে বলে জানান তিনি।