১০ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

খেলাধুলা

হাজী সেলিম ফাউন্ডেশন ট্রফি ও মানি কাপ টি-২০ ক্রিকেট টুর্নামেন্ট শুভ উদ্বোধন

হাজী সেলিম ফাউন্ডেশন ট্রফি ও মানি কাপ টি-২০ ক্রিকেট টুর্নামেন্ট শুভ উদ্বোধন
ডায়াল সিলেট ডেস্ক হাজী সেলিম ফাউন্ডেশন ট্রফি ও মানি কাপ টি-২০ ক্রিকেট টুর্নামেন্ট ২০২৩ সিজন-৩ খেলার শুভ উদ্বোধন করা হয়েছে। বুধবার (১৫ ফেব্রুয়ারি) সাতগাঁও ক্রিকেট ক্লাব এর আয়োজনে মাসব্যাপী এই টুর্নামেন্টে হাজী সৈয়দ আহমেদ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল উপজেলা পরিষদের চেয়ারম্যান ভানুলাল রায়। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারি কমিশনার (ভূমি) সন্ধীপ তালুকদার, শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ মো. জাহাঙ্গীর হোসেন সরদার, সাতগাঁও হাইওয়ে থানার ইনচার্জ (ভারপ্রাপ্ত) রাকিব বিন ইসলাম, কাতার প্রবাসী কাউসার আহমেদ, সাতগাঁও চা বাগানের সহকারি ব্যবস্থাপক আ. মতিন প্রমুখ।