১২ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

হাসপাতালের সামনে পৌরসভার উদ্যেগে ফুলের বাগান

মনজু চৌধুরী॥ মৌলভীবাজার ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের সামনে ফুটপাত দখলমুক্ত করতে মৌলভীবাজার পৌরসভা ফুটপাতে দেশি-বিদেশি নানা ধরনের ফুলের বাগান তৈরির কাজ করছে।

৬ এপ্রিল বুধবার উক্ত ফুলের বাগানে চারা রোপণের পৌর মেয়র মোঃ ফজলুর রহমানের নেতৃত্বে উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার মোহাম্মদ জাকারিয়া, জেলা সিভিল সার্জন ডাঃ চৌধুরী জালাল উদ্দিন মুর্শেদ। আরও উপস্থিত ছিলেন বিভিন্ন গণ্যমান্য ব্যক্তিবর্গ ও পৌরসভার কাউন্সিলর ও কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।