মনজু চৌধুরী॥ গত কয়েকদিনের ভারী বর্ষণ ও উজান থেকে নেমে আসা পাহাড়ী ঢলে জেলার সার্বিক পরিস্থিতির অবনতি হয়েছে। টানা বর্ষণ ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে ক্ষতিগ্রস্ত অসহায় মানুষের মাঝে খাবার বিতরণ করা হয়। প্রধানমন্ত্রী সফল রাষ্ট্রনায়ক শেখ হাসিনার নির্দেশে মৌলভীবাজার সদর উপজেলার ১নং খলিলপুর ইউনিয়নের শেরপুর এলাকার বন্যা কবলিত আশ্রয় কেন্দ্রে আশ্রয় নেওয়া মানুষের মধ্যে সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক মোঃ কামাল হোসেনের নিজস্ব অর্থায়নে রান্না করা খাবার বিতরণ করা হয়।
২১ জুন মঙ্গলবার এসময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী যুবলীগের সাংগঠনিক সম্পাদক এডভোকেট গৌউস উদ্দিন নিক্সন, ১নং খলিলপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি হাজী আহমদ উদ্দিন,সহ সভাপতি অলিউর রহমান .সাধারন সম্পাদক মো: আব্দুল হাকিম ,৬নং একাটুনা ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক সিরাজুল ইসলাম, ৩নং কামালপুর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক ইউসুফ আলী,উপজেলা আওয়ামীলীগের আইন বিষয়ক সম্পাদক রোদ্রজিত ঘোষ মিশু, ১নং ওয়ার্ডের মেম্বার রাজন আহমদ, ছাত্রলীগের কয়েস মিয়াসহ গন্যমান্য ব্যক্তিবর্গ আওয়ামীলীগ,যুবলীগ,কৃষকলীগ,শ্রমিকলীগ ও ছাত্রলীগের নেতাকর্মী।