১৬ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

জাতীয়

১০ম গ্রেডে উন্নীত সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের বেতন

 

 

 

ডায়াল সিলেট ডেস্ক :: সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের বেতন ১০ম গ্রেডে উন্নীত করেছে অন্তর্বর্তী সরকার। সোমবার অর্থ মন্ত্রণালয়ের উপসচিব খালেদা নাছরিন সাক্ষরিত প্রজ্ঞাপনে বিষয়টি জানা যায়। এতে বলা হয়, সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৬৫৫০২ জন প্রধান শিক্ষকগণের বিদ্যমান ১১তম গ্রেড (প্রশিক্ষণপ্রাপ্ত) এবং ১২তম গ্রেড (প্রশিক্ষণবিহীন) থেকে ১০ম গ্রেডে উন্নীত করা হলো।