৩১শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

১১ এপ্রিল ফেঞ্চুগঞ্জে মহিলা ভাইস চেয়ারম্যান পদে উপ-নির্বাচন

ডায়ালসিলেট::

ফেঞ্চুগঞ্জ উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান পদে উপ-নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে। আগামী ১১ এপ্রিল রোববার এ নির্বাচন অনুষ্ঠিত হবে।

সিলেটের সিনিয়র জেলা নির্বাচন অফিসার ও জেলা রিটার্নিং অফিসার ফয়সল কাদের স্বাক্ষরিত তফসিল অনুযায়ী মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ ২১ মার্চ রোববার, মনোনয়নপত্র বাছাই ২২ মার্চ সোমবার, প্রার্থীতা প্রত্যাহার ২৭ মার্চ শনিবার এবং ভোট গ্রহণ ১১ এপ্রিল রোববার।
এ ব্যাপারে ফেঞ্চুগঞ্জ উপজেলা নির্বাচন অফিসার ও সহকারী রিটার্ন অফিসার আহসানুল কবির ফেরদৌস জানান, মনোনয়নপত্র আগামী ২১ মার্চ বা এর পূর্বে সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত অফিস চলাকালীন সময়ে সিলেটের সিনিয়র জেলা নির্বাচন অফিস অথবা ফেঞ্চুগঞ্জ উপজেলা নির্বাচন অফিস থেকে ফরম সংগ্রহ ও জমা প্রদান করা যাবে।
প্রসঙ্গতঃ ২০২০ খ্রিস্টাব্দর ২৫ ডিসেম্বর ফেঞ্চুগঞ্জ উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান সেলিনা ইয়াসমিনের আকস্মিক মৃত্যুর পর এ পদটি শুন্য হয়ে যায়।