স্পোর্টস ডেস্ক:
আয়ারল্যান্ড নারী দলের বিপক্ষে এক ম্যাচ হাতে রেখে ওয়ানডে সিরিজ জিতেছে বাংলাদেশ। আজ দ্বিতীয় ম্যাচে টাইগ্রেসরা জিতেছে ৫ উইকেটের ব্যবধানে।
৩ ম্যাচের সিরিজে প্রথম ম্যাচে ১৫৪ রানে জিতেছিল বাংলাদেশ। ওই ম্যাচে ৯৬ রান করে শারমিন আক্তার সুপ্তা আজ করেন ৪৩ রান। এছাড়া অধিনায়ক জ্যোতির ব্যাট থেকে আসে ৪০ রান।