স্পোর্স ডেস্ক::শেষ পর্যন্ত রবিচন্দ্রন অশ্বিন আর অক্ষর প্যাটেল মান বাঁচালেন ভারতের। তাদের শতরানের জুটিতে অস্ট্রেলিয়ার চেয়ে মাত্র এক রান পেছনে ইনিংস শেষ করেছে ভারত। দিল্লি টেস্টে ১ রানের লিড নিয়ে অস্ট্রেলিয়া তাদের দ্বিতীয় ইনিংস শুরু করেছে। সফরকারীদের প্রথম ইনিংসে করা ২৬৩ রানের জবাবে ২৬২ রানে অল-আউট হয়েছে ভারত। নাথান লায়ন নিয়েছেন কুনম্যানের বলে তার লেগ বিফোরের সিদ্ধান্তটাও প্রশ্নবিদ্ধ।এরপর আরও একটি বড় শিকার ধরেন লায়ন। তার বলে পিটার হ্যান্ডসকম্বের তালুবন্দি হন শ্রেয়স আয়ার (৪৪)। রবীন্দ্র জাদেজা করেন ২৬ রান। ৫১তম ওভারে লায়নের বলে শ্রীকর ভারত (৬) ফিরলে ১৩৯ রানে ৭ উইকেট হারায় ভারত। এরপর অক্ষর প্যাটেল আর রবিচন্দ্রন অশ্বিন ১১৪ রানের দারুণ জুটি গড়ে তোলেন। অক্ষর ৭৪ আর অশ্বিন করেন ৩৭ রান। এই জুটি ভাঙতেই দ্রুত শেষ হয়ে যায় ভারতের ইনিংস। লায়নের ৫ উইকেটের পাশাপাশি ২টি করে উইকেট নিয়েছেন ম্যাথু কুনম্যান এবং টড মারফি।
ডায়ালসিলেট এম/