১২ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

২০০ গ্রাম গাঁজাসহ আটক ১

ডায়াল সিলেট ডেস্ক : মৌলভীবাজার জেলার কমলগঞ্জে ২০০ গ্রাম গাঁজাসহ মনুলাল বৈদ্য (৫০) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে কমলগঞ্জ থানা পুলিশ।

আসামির বসতঘর তল্লাশি করে তার বিছানার নিচ থেকে একটি পলিথিনে ১৪০ গ্রাম গাঁজা এবং আসামির পরনের প্যান্টের পকেট থেকে ৪৫ পুড়িয়া গাঁজা উদ্ধার করা হয়।

এ ঘটনায় আটককৃত ব্যক্তির বিরুদ্ধে কমলগঞ্জ  থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু করা হয়েছে। কমলগঞ্জ থানার অফিসার ইনচার্জ সুত্রে জানা যায়, ১৬ জানুয়ারি সোমবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে কমলগঞ্জ থানার এসআই হারুন অর রশিদ চৌধুরী, এএসআই শিতিল ঘোষ ও সঙ্গীয় ফোর্সসহ কমলগঞ্জ থানাধীন আলিনগর চা বাগানের গুল্লিমারা টিলকি টিলায় আসামির বসতবাড়ি থেকে আসামি মনুলাল বৈদ্যকে আটক করে।