২৭শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

২৪ ঘন্টা বন্ধ থাকবে মৌলভীবাজারের গ্যাস সরবরাহ

ডায়ার সিলেট ডেস্ক :: গ্যাস বিতরণ পাইপলাইন টাই-ইন এর জন্য মৌলভীবাজারের আওতাধীন সকল শ্রেণির গ্রাহকের গ্যাস সরবারহ সাময়িকভাবে বন্ধ থাকবে বলে জানিয়েছে জালালাবাদ গ্যাস কর্তৃপক্ষ।

রবিবার (২৭ ডিসেম্বর) সকাল ৮টা থেকে পরদিন ৮ টা পর্যন্ত মোট ২৪ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। জালালাবাদ গ্যাস ট্রান্সমিশন ও ডিস্ট্রিবিউশন সিস্টেম লিমিটেড এক নোটিশে এ তথ্য জানিয়েছে।
জালালাবাদ গ্যাস আঞ্চলিক বিতরণ কার্যালয় মৌলভীবাজারের ব্যবস্থাপক প্রকৌশলী মো. ছানোয়ার হোসেন জানান, গ্যাস বিতরণ পাইপলাইন টাই-ইন এর জন্য মৌলভীবাজারের আওতাধীন সকল শ্রেণির গ্রাহকের গ্যাস সরবারহ সাময়িকভাবে বন্ধ থাকবে। এর মধ্যে মৌলভীবাজার শহর, শ্রীমঙ্গল ও কমলগঞ্জ উপজেলা উল্লেখযোগ্য।
কারিগরি জনিত কারণে গ্যাস বন্ধের সময়ের হ্রাস-বৃদ্ধি হতে পারে। গ্রাহকদের সাময়িক এই অসুবিধার জন্য আন্তরিকভাবে দুঃখপ্রকাশ করেছে জালালাবাদ গ্যাস ট্রান্সমিশন ও ডিস্ট্রিবিউশন সিস্টেম লিমিটেড।