১০ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

৪ঠা ফেব্রুয়ারি বিক্ষোভ সমাবেশের ঘোষণা গণতন্ত্র মঞ্চের

ডায়ালসিলেট ডেস্ক::২০২৩ সাল শেখ হাসিনার পতনকাল। সমাবেশে সাইফুল হক বলেন, ১৯৭৫ সালের এই দিনে বাকশাল গঠনের মাধ্যমে আওয়ামী লীগের প্রথম রাজনৈতিক পরাজয় ঘটে। ২০১৮ সালের ৩০শে ডিসেম্বর দিনের ভোট রাতে করার মধ্য দিয়ে আওয়ামী লীগের দ্বিতীয় রাজনৈতিক মৃত্যু ঘটে। আওয়ামী লীগ গণতান্ত্রিক ধারার রাজনৈতিক দল থেকে আজ জঙ্গিবাদী মতাদর্শের দ্বারা পরিচালিত মন্তব্য করে তিনি বলেন, জঙ্গিরা যেমন মানুষের গণতান্ত্রিক অধিকারে বিশ্বাস করে না, মুক্ত গণমাধ্যমে বিশ্বাস করে না, মানুষের বাক স্বাধীনতায় বিশ্বাস করে না, তেমনি আওয়ামী লীগ দমন-পীড়ন করে একটা অনিশ্চয়তার দিকে দেশকে ঠেলে দিয়েছে। এভাবে আওয়ামী লীগ চার বছর ধরে তৃতীয় রাজনৈতিক মৃত্যুর জমিন তৈরি করেছে। গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি বলেন, নব্বইয়ের দশক থেকে বিভিন্ন দেশে কর্তৃত্ববাদের চর্চা করা হয়েছে। যেখানে নির্বাচন মোড়ক আকারে থাকবে। নির্বাচন নিয়ে প্রতিদ্বন্দ্বিতা থাকবে, প্রার্থী বাছাই হবে এমন কি টেলিভিশনে তা নিয়ে বিতর্কও হবে। কিন্তু ভোটের দিন মানুষ নির্ধারণ করবে না যে কে নির্বাচিত হবেন। বরং যারা ক্ষমতায় আছেন তারা নির্ধারণ করবে যে কারা ক্ষমতা পাবে। যা আওয়ামী লীগ ’১৮ সালে করেছে এবং এখন বাজারে কথা শুনতে পাই যে, তারা বলেছে আসেন আপনারা আমরা সিট ভাগাভাগি করি। এটা হচ্ছে কর্তৃত্ববাদের মডেল। গণঅধিকার পরিষদের সদস্য সচিব নুরুল হক নুর বলেন, যারা দেশ ও দেশের মানুষের জন্য নিজের জীবনকে উৎসর্গ করে জীবন দিয়েছেন তারাও এ রকম একটা রাষ্ট্র দেখতে চায়নি। আজকে মুক্তিযুদ্ধের কথা বলে আওয়ামী লীগ যে প্রীতি নিতে চাচ্ছে সেটা তারা নিজেরাই ধ্বংস করছে। আওয়ামী লীগের উন্নয়নের বালিশ ফুটো হয়ে গেছে মন্তব্য করে তিনি বলেন, আজকে আওয়ামী লীগ পাঠ্যপুস্তকের মধ্যে ভুল তথ্য ছড়ানোর চেষ্টা করছে। শিশু-কিশোরদেরকে বিভ্রান্ত করার চেষ্টা করছে। আমাদের এ ব্যাপারে পুরোপুরি সতর্ক থাকতে হবে। সমাবেশে আরও বক্তব্য রাখেন- ভাসানী অনুসারী পরিষদের আহ্বায়ক রফিকুল ইসলাম বাবলু, জাতীয় সমাজতান্ত্রিক দল জেএসডি’র সাধারণ সম্পাদক শহীদউদ্দিন মাহমুদ স্বপন প্রমুখ।
ডায়ালসিলেট এম/