২৭শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

মৌলভীবাজার

৪র্থ বার জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ মৌলভীবাজার সদর থানার অফিসার ইনচার্জ হারুনূর

৪র্থ বার জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ মৌলভীবাজার সদর থানার অফিসার ইনচার্জ হারুনূর

ডায়াল সিলেট ডেস্ক:  ৪র্থ বারের মতো জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ নির্বাচিত হলেন মৌলভীবাজার সদর মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ হারুনূর রশীদ চৌধুরী।
পুলিশ হেডকোয়ার্টার্সের পুরস্কারের অভিন্ন মানদন্ডের আলোকে ২০২৩ সালের জুলাই মাসে মৌলভীবাজার জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ মোহাম্মদ হারুনূর রশীদ চৌধুরীকে ক্রেস্ট ও ধন্যবাদপত্র তুলে দেওয়া হয়।
পুলিশ সুপার মো মনজুর রহমান, পিপিএম (বার) শ্রেষ্ঠত্ব অর্জনকারী থানার অফিসার ইনচার্জ ও বিভিন্ন ক্যাটাগরিতে নির্বাচিত অফিসারগণের হাতে ক্রেস্ট ও ধন্যবাদপত্র তুলে দেন।
এসময় উপস্থিত ছিলেন- অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) সুদর্শন কুমার রায়, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মোহসিন, অতিরিক্ত পুলিশ সুপার (কুলাউড়া সার্কেল) দীপঙ্কর ঘোষ এবং মৌলভীবাজার জেলা পুলিশের বিভিন্ন ইউনিট ইনচার্জ ও থানার অফিসার ইনচার্জগণ।
অফিসার ইনচার্জ মোহাম্মদ হারুনূর রশীদ চৌধুরী বলেন, তাহার শ্রেষ্ঠত্বের এই অর্জন মৌলভীবাজার সদর মডেল থানার সকল অফিসার ও ফোর্সদের দিনরাত অক্লান্ত পরিশ্রমের ফল।তিনি শ্রেষ্ঠত্বের এই অর্জন মৌলভীবাজার সদর মডেল থানার সকল অফিসার ও ফোর্সকে উৎসর্গ করেন।