ডায়াল সিলেট ডেস্ক :: তৃণমূল নারী উদ্যোক্তা সোসাইটি গ্রাসরুটস প্রান্তিক জনগোষ্ঠীর অর্থনৈতিক অধিকার প্রতিষ্ঠায় অন্যতম সংগঠন হিসেবে কাজ করছে। সেই ধারাবাহিকতায় সংগঠনটি এখন দক্ষিণ এশিয়ার বিভিন্ন রাষ্ট্রের প্রান্তিক জনগোষ্ঠীর সংগঠন হিসেবে গড়ে উঠেছে। দক্ষিণ এশিয়ার সমগোত্রীয় সংগঠনগুলো একত্রিত হয়ে গড়ে উঠেছে সাউথ এশিয়ান এশিয়ান গ্রাসরুটস ফোরাম (এসএজিডিএফ)। যার নেতৃত্ব দিচ্ছে তৃণমূল নারী উদ্যোক্তা সোসাইটি গ্রাসরুটস।
বিগত ২৫ বছর নানা বাধা বিপত্তি অতিক্রম করে সংগঠনটি ২৬তম বছরে পদার্পণ করেছে। এ গৌরব সমগ্র সিলেটবাসীর। কোনো ধরণের বৈদেশিক পুঁজি না নিয়ে জনগণের সহযোগিতায় আমরা আজকের অবস্থানে পৌছতে পেরেছি।
২৬তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে তৃণমূল নারী উদ্যোক্তা সোসাইটি গ্রাসরুটস বুধবার (২৭ সেপ্টেম্বর) সিলেট জেলা প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে একথা বলেন সংগঠনের সাধারণ সম্পাদক ডা. নাফিসা শবনম।
সংবাদ সম্মেলনে সংগঠনের পক্ষ থেকে ৫ দফা দাবিসহ নারী উদ্যোক্তাদের ব্যবসা সম্প্রসারণে নানা প্রতিবন্ধকতা দূরীকরণ এবং সরকারি ও বেসরকারি পর্যায়ে করণীয় বিষয়ে বক্তব্য তুলে ধরা হয়।
৫ দফা দাবির মধ্যে রয়েছে-
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে আরও বলা হয়- ১৯৯৮ সালের ২৮ সেপ্টেম্বর সিলেটে জন্ম নেওয়া সংগঠনটি এখন দেশের ৬৮ জেলায় বিস্তৃতি লাভ করেছে। সারাদেশে এখন ১৮ হাজারের বেশি সদস্য তাদের জীবনমান উন্নয়নে কাজ করছেন।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন তৃণমুল নারী উদ্যোক্তা সোসাইটি গ্রাসরুটস সিলেট জেলা সভাপতি চৌধুরী নাদিরা সুলতানা, জেলা শাখার সাংগঠনিক সম্পাদক ফাতেমা সুলতানা, সিলেট জেলা শাখার অর্থ সম্পাদক রায়হানা খানম রেশমা, মহানগর শাখার সহসভাপতি রুমা চৌধুরী, গ্রাসরুটস’র প্রধান নির্বাহী হিমাংশু মিত্র, সিলেট মহানগর শাখার সদস্য সালমা বেগম সুমী প্রমুখ।