ডায়াল সিলেট ডেস্ক ॥ মৌলভীবাজারে ৫ বছর ধরে পালিয়ে থাকা এশটি হত্যা মামলার আসামিকে গ্রেপ্তার করেছে মৌলভীবাজার সদর থানার শেরপুর ফাঁড়ি থানা পুলিশ।
বৃহস্পতিবার ২ ফ্রেব্রুয়ারি রাত ৮টায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে মৌলভীবাজার সদর থানার শেরপুর ফাঁড়ির পুলিশ সহকারি উপপরিদর্শক (এএসআই) মোশাহিদ কামালের নেতৃত্বে পুলিশের একটি টিম সোনামগঞ্জ জেলার ছাতক উপজেলার গোবিন্দগঞ্জ বাজার থেকে হত্যা মামলার পলাতক আসামি মোশাহিদ মিয়াকে গ্রেপ্তার করেন।
গ্রেপ্তারকৃত মোশাহিদ মিয়া একটি হত্যা মামলার আসামি হয়ে দীর্ঘ ৫ বছর ধরে পলাতক ছিলেন। সে মৌলভীবাজার জেলার সদর উপজেলার নতুন বস্তির আয়েত আলীর ছেলে। শেরপুর ফাঁড়ির ইনচার্জ জানান, গ্রেপ্তারকৃত আসামি মোশাহিদ মিয়া হবিগঞ্জ জেলার নবীগঞ্জ থানার ২০১৭ সালের একটি হত্যা মামলার ওয়ারেন্টভুক্ত আসামি। হত্যাকান্ডের পর থেকে দীর্ঘ প্রায় ৫ বছর যাবত তিনি পলাতক ছিলেন। গ্রেপ্তারকৃত আসামিকে শুক্রবার ৩ ফেব্রুয়ারি সকালে মৌলভীবাজার আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।