১৫ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম

আদর্শ সমাজ কল্যাণ সমিতির উদ্যোগে শীর্তাতদের অসহায়দের মাঝে কম্বল বিতরণ

আদর্শ সমাজ কল্যাণ সমিতির উদ্যোগে শীর্তাতদের অসহায়দের মাঝে কম্বল বিতরণ

ডায়ালসিলেট ডেস্কঃঃ সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার দাউদপুর, গালিমপুর, জৈনপুর পশ্চিমপাড়া ও বখশিপুর আদর্শ সমাজ কল্যাণ সমিতির উদ্যোগে শীর্তাত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। গত শুক্রবার (২৫ ডিসেম্বর) রাত ৮ টায় দাউদপুর¯’ সমিতির কার্যালয়ে গরীভ ও অসহায় মানুষদের মধ্যে এই কম্বল বিতরণ করা হয়।

আদর্শ সমাজ কল্যাণ সমিতির সভাপতি মো: মিজানুর রহমানের সভাপতিত্বে ও সমিতির সাধারণ সম্পাদক সৈয়দ স্বপন মিয়ার পরিচালনায় এ সময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, আদর্শ সমাজ কল্যাণ সমিতির উপদেষ্টা এডভোকেট মো: মকসুদ আহমদ, উপদেষ্টা সুলতান হোসেন চৌধুরী, উপদেষ্টা সৈয়দ নোমান আহমদ ও উপদেষ্টা জাকির আহমদ, সমিতির সহ-সভাপতি-১ মো: সোহেল আহমদ, প্রচার সম্পাদক জুনেদ আহমদ, যুক্তরাজ্য প্রবাসী সৈয়দ আশরাফ হোসেন মিলন, ইতালি প্রবাসী আবু তাহিদ গুলজার ও দৈনিক কাজিরবাজার পত্রিকার সিনিয়র স্টাফ রিপোর্টার সিন্টু রঞ্জন চন্দ।

শীর্তাতদের কম্বল বিতরণ অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, আদর্শ সমাজ কল্যাণ সমিতির সহ-সভাপতি-৩ নুরুল ইসলাম, সহ-সাধারণ সম্পাদক-১ মো: নজরুল ইসলাম, সহ-সাধারণ সম্পাদক-২ বদরুল হাসান, কোষাধ্যক্ষ মো: রাহিদ হোসেন ও সহ-কোষাধ্যক্ষ মুক্তাদির বাপ্পী, সমিতির সাংগঠনিক সম্পাদ মো: সাহেদ আহমদ, সহ-সাংগঠনিক সম্পাদক-১ সজিব আহমেদ, সহ-সাংগঠনিক সম্পাদক-২ জামিল আহমদ সহ-প্রচার সম্পাদক মো: তুষার আহমদ, দপ্তর ও পাঠাগার সম্পাদক ফারহান আহমদ, সংস্কৃতি সম্পাদক বাপ্পু ভূঁইয়া, ধর্ম বিষয়ক সম্পাদক হাফিজ মাজেদ আহমদ, সমাজসেবা সম্পাদক মো: আলী রাজা, ক্রীড়া সম্পাদক মো: ইমরানুল আলম সুলেমান, সমিতির সদস্য ফখরুল ইসলাম, দীপু ওয়াহিদ, রনি আহমদ ও শাহিনুল কবির ইরাম প্রমুখ।