১৮ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

ধর্ম

বীর মুক্তিযোদ্ধা নিজাম উদ্দিন লস্করের মৃত্যুতে বাংলাদেশ জাসদের শোক

বীর মুক্তিযোদ্ধা নিজাম উদ্দিন লস্করের মৃত্যুতে বাংলাদেশ জাসদের শোক

ডায়ালসিলেট ডেস্ক ::

সিলেটের প্রবীণ নাট্য সংগঠক বীর মুক্তিযোদ্ধা নিজাম উদ্দিন লস্কর ময়নার মৃত্যতে বাংলাদেশ জাসদ সিলেট জেলা ও মাহানগর শাখার শোক ও সমবেদনা জ্ঞাপন করছে। বাংলাদেশ জাসদের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি ও সিলেট জেলার সভাপতি আলহাজ্ব কলন্দর আলী, বাংলাদেশ জাসদের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ও মহানগর সভাপতি এডভোকেট জাকির আহমদ, জেলা সহ-সভপতি ফয়জুল্লা ফারুকী আদনান, জেলা সাধারণ সম্পাদক ছয়ফুল আলম ও মহানগর সহ-সভপতি ফৈরদৌস আরবী, মহানগর শাখার সাধারণ সম্পাদক নাজাত কবির আজ সোমবার, (১৮ই জানুয়ারি ২০২১ইং)  একযুক্ত বিবৃতিতে বীর মুক্তিযোদ্ধা, সংস্কৃতিক ব্যক্তিত্ব নিজাম উদ্দিন লস্কর ময়নার মৃত্যতে শোক ও পরিবারের প্রতি সমবেদনা জানান।

উল্লেখ্য, সিলেটের প্রবীণ নাট্য সংগঠক বীর মুক্তিযোদ্ধা নিজাম উদ্দিন লস্কর ময়না রোববার (১৭ জানুয়ারি) মৃত্যুবরণ করেন।