২৮শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

দক্ষিণ সুরমায় মসজিদের চাঁদা কালেকশনের জেরে সংঘর্ষ

ডায়ালসিলেট::

সিলেটের দক্ষিণ সুরমার লালাবাজারে মসজিদের চাঁদা কালেকশনকে কেন্দ্র দু’পক্ষের সংঘর্ষের ঘটনা ঘটেছে। শনিবার (১৩ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাতটার দিকে এই ঘটনা ঘটে। এতে দুপক্ষের অন্তত দুই তিনজন আহত হয়েছেন।

স্থানীয় বাসিন্দা ও পুলিশ সুত্রে জানা যায়, স্থানীয় বাজার মসজিদের ক্যাশিয়ার ও পাপড়ি রেষ্টুন্টের সত্বাধিকারী লিটন আহমদ মসজিদের চাঁদা কালেকশন করতে বাজারের বেঙ্গল ফুড নামক দোকানে গেলে চাঁদা নিয়ে কথা কাটাকাটির সুত্র ধরে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে দুপক্ষের অন্তত দুই তিনজন আহত হয়েছেন।

দক্ষিণ সুরমা থানার অফিসার ইনচার্জ মো: মনিরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, পরিস্থিতি বর্তমানে স্বাভাবিক রয়েছে। বিষয়টি সমাধানে স্থানীয় শালিশ ব্যক্তিত্বদের নিয়ে বৈঠকে বসেছেন।