১৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

বিনোদন

ভক্তদের কাদিঁয়ে চলে গেলেন না ফেরার দেশে বরেণ্য অভিনেতা এটিএম শামসুজ্জামান

ভক্তদের কাদিঁয়ে চলে গেলেন না ফেরার দেশে বরেণ্য অভিনেতা এটিএম শামসুজ্জামান

ডায়ালসিলেট ডেস্ক ::

বাংলাদেশ চলচিত্রের বরেণ্য অভিনেতা এ টি এম শামসুজ্জামান আর নেই। শনিবার (২০ ফেব্রুয়ারি) সকাল ৯টায় সূত্রাপুরের তার নিজ বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। (ইন্নালিল্লাহি ওয়াইন্নইলাহি রাজিউন)।

তার পরিবারের সদস্যরা গণমাধ্যমকে জানান , গত বুধবার (১৭ ফেব্রুয়ারি) সকালে পুরান ঢাকার আজগর আলী হাসপাতালে ভর্তি করা হয়েছিল এ টি এম শামসুজ্জামানকে। তার অক্সিজেন লেভেল কমে গিয়েছিল। পরে তিনি হাসপাতালে থাকতে চাইছিলেন না। পরে তাকে তার পরিবারের সদস্যরা রাত ২টা ৩০ মিনিটে বাসায় নিয়ে আসেন। পরে আজ সকাল ৯টায় রাজধানীর সূত্রাপুরে নিজ বাসভবনে তিনি মারা যান।
১৯৬৫ সালে অভিনেতা হিসেবে চলচ্চিত্র সূচনা হয় এটিএম শামসুজ্জামানের। ১৯৭৬ সালে চলচ্চিত্রকার আমজাদ হোসেনের ‘নয়নমণি’ সিনেমায় খল চরিত্রে অভিনয় করে আলোচনায় আসেন তিনি। প্রবীণ এ অভিনেতা আজও দর্শকের কাছে নন্দিত।
বরেণ্য এই অভিনেতা, লেখক ও চলচ্চিত্র প্রযোজক এটিএম শামসুজ্জামানের মরদেহ সূত্রাপুর জামে মসজিদে বাদ জোহর নামাজে জানাযা অনুষ্ঠিত হবে। পরে বাদ আসর তার দাফন সম্পন্ন হবে জুরাইন কবরস্থানে।
অবশেষে তিনি ভক্তদের কাদিঁয়ে চলে গেলেন না ফেরার দেশে।