১৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

রাজনীতি
আওয়ামীলীগের ৮টি বিভাগে সাংগঠনিক সম্পাদক টিম গঠন

সিলেটে আহমদ হোসেন, ময়মনসিংহে শফিউল আলম চৌ. নাদেল

সিলেটে আহমদ হোসেন,  ময়মনসিংহে শফিউল আলম চৌ. নাদেল

ডায়ালসিলেট ডেস্ক ::

সিলেটসহ ৮টি বিভাগে বিশেষ টিম গঠন করে সাংগঠনিক কার্যক্রম গতিশীল রাখার জন্য বিভিন্ন বিভাগে সাংগঠনিক সম্পাদকের দ্বায়িত্ব দেয়া হয়েছে।
মঙ্গলবার (৩০ মার্চ ২০২১ইং) দলটির দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ৮টি বিভাগে সাংগঠনিক সম্পাদকের দ্বায়িত্ব প্রদান করা হয়েছে। তারা হলেন, ঢাকা বিভাগে মির্জা আজম এমপি, সিলেট বিভাগে আহমেদ হোসেন, চট্টগ্রাম বিভাগে আবু সাঈদ আল মাহমুদ স্বপন এমপি, খুলনা বিভাগে বিএম মোজাম্মেল হক, রাজশাহী বিভাগে এসএম কামাল হোসেন, বরিশাল বিভাগে অ্যাডভোকেট আফজাল হোসেন, ময়মনসিংহ বিভাগে শফিউল আলম চৌধুরী নাদেল এবং রংপুর বিভাগে সাখাওয়াত হোসেন শফিককে দায়িত্ব দেয়া হয়েছে।

এর আগে ৮টি বিভাগে চারজন যুগ্ম সাধারণ সম্পাদক ও ৮ জন সাংগঠনিক সম্পাদককে টিম সমন্বয়কের দায়িত্ব দেয়া হয়।