৫ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

এমপি আসলামুল হক আর নেই

ঢাকা-১৪ আসনের সরকারদলীয় সংসদ সদস্য (এমপি) আসলামুল হক আর নেই। রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রোববার দুপুর ১২টার দিকে তার মৃত্যু হয়।

ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সভাপতি শেখ বজলুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

জাতীয় সংসদ অধিবেশনে বক্তব্য দেয়ার সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনাও বিষয়টি জানিয়েছেন। তিনি আসলামুল হকের শোকসংবাদটি সংসদ সদস্যদের পড়ে শোনান।

প্রধানমন্ত্রী বলেন, ‘গতকালও তিনি সংসদে ছিলেন, আজকে নেই। এটাই বাস্তবতা।

এই সংসদের কতজনকেই আমরা হারালাম। তার মত্যুতে শোক প্রকাশ করছি।